বস্তুর উপর তাপের প্রভাব
তাপ কাকে বলে?
উঃ তাপ এক প্রকার শক্তি, যা ঠাণ্ডা বা গরমের অনুভূতি জাগায়।তাপ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়। সুতরাং উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে তাপ বলে।
তাপমাত্রা কাকে বলে?
উঃ তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে নিয়ে এলে তাপ দেবে-না নেবে তা নির্ধারণ করে।
তাপ পরিমাপের একক জুল।
তাপের একক হিসাবে ক্যালরি (Cal) ব্যবহৃত হতো। ক্যালরি এবং জুলের মধ্যে সম্পর্ক হলো
তাপমাত্রার প্রচলিত স্কেল তিনটিঃ সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন।
তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালরিমিটার।
তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার।
| তাপ (Heat) | তাপমাত্রা (Temperature) |
|---|---|
| তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। এটি উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়। সুতরাং উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে তাপ বলে। | তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে তাপ দেবে-না নেবে তা দিয়ে নির্ধারণ করা যায়। |
| তাপ প্রবাহ তাপের পরিমাপের ওপর নির্ভর করে না। | তাপ প্রবাহ তাপমাত্রার ওপর নির্ভর করে। |
| তাপ হলো তাপমাত্রার কারণ। | তাপমাত্রা হলো তাপের ফল। |
| তাপ পরিমাপের একক জুল। পূর্বে তাপের একক হিসাবে ক্যালরি (Cal) ব্যবহৃত হতো। ক্যালরি এবং জুলের মধ্যে সম্পর্ক হলো ১ Cal = ৪.২ J। | তাপমাত্রার পরিমাপের একক কেলভিন (SI)। তাপমাত্রার প্রচলিত স্কেল তিনটি: সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন। |
| দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও তাদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। | দুটি বস্তুর তাপের পরিমাণ এক হলেও তাদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। |
| তাপ বস্তুস্থিত অণুর শক্তির সমানুপাতিক। | তাপমাত্রা বস্তুস্থিত অণুর গড় গতিশক্তির সমানুপাতিক। |
| তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার। | তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। |
| তাপমাত্রিক ধর্ম ও পদার্থ কি? |
উঃ তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে পদার্থের বিশেষ বিশেষ ধর্মকে কাজে লাগানো হয়। তাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপন করা যায় সেই ধর্মকেই পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে। ঐ পদার্থকে তাপমাত্রিক পদার্থ বলে।
সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক
স্থিরাংক কি?
উঃ তাপমাত্রার স্কেল তৈরির জন্য দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়।এই তাপমাত্রা দুটিকে স্থিরাঙ্ক বলে।
হিমাংক বা বরফ বিন্দু বা নিম্নস্থিরাংক কি?
উঃ প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধবরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধপানি জমে বরফ হয় তাকে নিম্নস্থিরাঙ্ক বলে। একে হিমাঙ্ক বা বরফ বিন্দুও বলে।
উর্ধ্বস্থিরাংক বা স্ফুটনাংক বা বাষ্পবিন্দু কি?
উঃ প্রমাণ চাপে ফুটন্ত বিশুদ্ধ পানি যে তাপমাত্রায় জলীয় বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্বস্থিরাঙ্ক বলে। ঊর্ধ্বস্থিরাঙ্ককে স্ফুটনাংক বা বাষ্পবিন্দুও বলে।
Questions to Solve
০৬। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.5°F হলে সেলসিয়াস ও কেলভিন স্কেলে এর মান কত হবে? (36.94°C; 310.09K)
১০। A পাত্রে 40°C তাপমাত্রার পানি এবং B পাত্রে 15°C তাপমাত্রার বেনজিন আছে। A ও B পাত্রের তরলের তাপমাত্রার পার্থক্য ফারেনহাইট স্কেলে প্রকাশ কর। (45°F)
১১। একটি লোহার দণ্ডকে তাপ দিয়ে তার তাপমাত্রা 10°C বৃদ্ধি করা হলো। বর্ধিত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে তা নির্ণয় কর। (18°F)
০৪। কোন একদিন বায়ুর তাপমাত্রা ছিল 32°C। কেলভিন স্কেলে বায়ুর তাপমাত্রা কত? (305.15 K)
০৫। পরম তাপমাত্রা – 273°C কে ডিগ্রি ফারেনহাইট ও কেলভিন এককে প্রকাশ কর। (0.15 K; - 459.4°F)
০৮। স্বাভাবিক চাপে পারদের হিমাংক -39°C এবং স্ফুটনাংক 357°C। উক্ত চাপে ফারেনহাইট স্কেলে পারদের হিমাঙ্ক ও স্ফুটনাংক কত হবে? (-38.2°F; 674.6°F)
১২। পানি বাষ্পে পরিণত হওয়ার তাপমাত্রা ফারেনহাইট স্কেলে প্রকাশ কর। (212°F)
০৭।ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তন 36 F হলে সেলসিয়াস স্কেলে এ পরিবর্তন কত হবে? (20°C)
০১। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে? (-40°C এবং -40°F)
০২। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 50o হবে? (22.5°C ও 72.5°F এবং -102.5°C ও -152.5°F)
০৩। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের উর্ধ্বস্থির বিন্দু 98°C এবং নিম্ন স্থির বিন্দু 5°C। থার্মোমিটারের সাহায্যে একটি বস্তুর তাপমাত্রা পরিমাপ করে 60°C পাওয়া গেল। বস্তুটির প্রকৃত তাপমাত্রা নির্ণয় কর। (59.14°C)
০৯। কোনো থার্মোমিটারে স্ফুটনাংক 160° এবং হিমাঙ্ক 15° দাগ কাটা আছে। এই থার্মোমিটারে কোনো তাপমাত্রা 73° হলে ফারেনহাইটে কত হবে? (104°F)
০১। আবির তার ছোট ভাই আসিফের শরীরের তাপমাত্রা মাপার পর তাকে জানাল শরীরের তাপমাত্রা 38°C। আবিরের মা তাকে চিকিৎসকদের ভাষায় শরীরের তাপমাত্রা প্রকাশ করতে বললেন।
(গ) চিকিৎসকদের ভাষায় আসিফের শরীরের তাপমাত্রা কত? (100.4°F)
(ঘ) কোন তাপমাত্রায় স্কেল দুইটির পাঠের ব্যবধান 20°।
(-15°C; 5°F & -65°C; -85°F)
০৩।
উদ্দীপকের থার্মোমিটার তিনটিতে A ও B যথাক্রমে নিম্ন স্থিরাঙ্ক ও উর্ধ্ব স্থিরাঙ্ক বিন্দু।
(গ) M থার্মোমিটারে P বিন্দুর তাপমাত্রা যদি 30 হয় তাহলে N থার্মোমিটার এই তাপমাত্রা কত হবে? (86)
(ঘ) কোন থার্মোমিটার কোন স্কেলের দাগাঙ্কিত? কোন তাপমাত্রায় N ও O এই দুই স্কেলে একই মান প্রদর্শন করবে? (574.59)
৪।
চিত্রে তিনটি থার্মোমিটার দেখানো হলো যাদেরকে যথাক্রমে সেলসিয়াস ফারেনহাইট ও কেলভিন স্কেলে দাগাঙ্কিত করা হয়েছে।
(ঘ) এমন একটি তাপমাত্রা নির্ণয় কর যা ১ম দুটি স্কেলে একই হয়। (-40°C এবং -40°F)